মধ্যরাতে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ০৭:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৭:৪৩

বুধবার দিনগত মধ্যরাতে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে গাইবান্ধার সদর ও সাদুল্লাপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায়। প্রায় ১০ মিনিট ধরে চলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে বরফের মতো সাদা হয়ে যায়। রাত ১২টার দিকে হঠাৎ করে ভারি বাতাস বইতে শুরু করে। এরপর বৃষ্টির সঙ্গে শিল পড়া শুরু হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘুমন্ত মানুষের মধ্যে। রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টার বেশি বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।

এদিকে, শিলা বৃষ্টির কারণে জমির উঠতি ইরি ধান, ভুট্টা, কলাসহ বিভিন্ন ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া শিলা বৃষ্টিতে সদ্য গুটি আসা আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। গাইবান্ধায় মধ্যরাতে শিলা বৃষ্টি

সদর ও সাদুল্লাপুর উপজেলা ছাড়াও সুন্দরগঞ্জসহ বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে রাত গভীর হওয়ার কারণে শিলা বৃষ্টিতে কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক কোনও পরিসংখ্যান জানা সম্ভব হয়নি।

এর আগে, রবিবার বিকাল ৩টার দিকে দমকা হাওয়া ও ঝড়ের তাণ্ডব আঘাত হানে গাইবান্ধা জেলাজুড়ে। এতে সদর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলাসহ ছয়টি উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য কাচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ধান, ভুট্টা, কলা ও সবজিসহ প্রায় সাড়ে ৮ হেক্টর জমির বিভিন্ন ফসল। ঝড়ের সময় গাছ ও ডালের নিচে চাপা পড়ে শিশু ও নারীসহ ১২ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন-

গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব, ১০ জনের মৃত্যু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম