প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি ও নাশকতার ডাক দেওয়ার অভিযোগে হেফাজত নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৭:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৭:৪৬

লালমনিরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাহিদুল ইসলাম (৩৪) নামে মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটকের পর আদিতমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জানিয়েছেন পুলিশ সুপার আবিদা সুলতানা।

তিনি জানান, জাহিদুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতির অভিযোগ রয়েছে। এছাড়া হেফাজতের আন্দোলনে উসকানি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, মানহানিকর ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন উসকানিমূলক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে তাকে পুলিশ আটক করে মামলা দায়ের করে।

হেফাজত নেতা জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মরিচবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনিয়নের ভেলাবাড়ী দাওয়াতুল কুরআন নূরানি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জাহিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আদিতমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(১)(খ)/২৭(১)(ঘ)/২৯(১)/৩১(১) ধারায় একটি মামলা করেছে, মামলা নম্বর ৫। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের