পচা চাল পালিশ!

দিনাজপুর প্রতিনিধি 
১৮ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৫২

পচা ও নিম্নমানের চাল পালিশ করে পুনরায় বাজারজাত করার অভিযোগে দিনাজপুরে এক চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর শহরের বড়বদর রেল বাজার এলাকায় মেসার্স আদর্শ চাউল ঘরে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আবাসী।

এ সময় দিনাজপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও সিএসিডি গুদামের ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানকাল ২৩ বস্তা পালিশ করা আতপ চাল জব্দ করা হয়। এসময় আদর্শ চাউল ঘরের স্বত্বাধিকারী খন্দকার শওকত আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, পচা ও দুর্গন্ধযুক্ত চাল আবারও পালিশ করে বাজারে বেশি দামে বিক্রি করে এই চাল ব্যবসায়ী প্রতারণা করে আসছিলেন। অভিযানের সময় এ ধরনের ২৩ বস্তা আতপ চাল পাওয়া যায়। এ ধরনের চাল ৪০ টাকায় কিনে পালিশ করার পর ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হতো। অভিযানের সময় ওই স্বত্বাধিকারী ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম