হাতীবান্ধায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

 লালমনিরহাট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২৩:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:০৮

লালমনিরহাটের হাতীবান্ধায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মধ্যগড্ডিমারী এলাকায় ঘটনা দুটি ঘটে। 

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী এলাকার হাফিজার রহমানের ছেলে আরাফাত (৬) বাড়ির পাশে মারবেল খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে মারা যায়। এর ঘণ্টা খানেক পর একই এলাকার হাফিজুল ইসলামের ছেলে মাহিন (৫) সাইকেল নিয়ে বাড়ি পাশের রাস্তায় খেলতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘একই এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে লাশ দাফনের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম