ঘুষ নিয়ে গাছ চোরকে ছেড়েছেন রেঞ্জার!

হিলি প্রতিনিধি
০১ মে ২০২১, ১৮:১৫আপডেট : ০১ মে ২০২১, ২২:৪১

দিনাজপুরের চরকাই রেঞ্জের কর্মকর্তা নিশি কান্ত মালাকারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে গাছ চুরির সময় হাতে নাতে আটক মো. মিলন (২২) নামের ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের বিরুদ্ধে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে ওই রেঞ্জার বলেন, করোনায় আদালত বন্ধ থাকায় মিলনকে ছেড়ে দিয়েছেন।

দিনাজপুরের চরকাই রেঞ্জের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বিটের দারগার আমবাগান এলাকার কাঁঠালের চড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। মিলন (২২) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান মহল্লার আব্দুল জলিলের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাহমুদপুর ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যান এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ভাদুরিয়া বিটের দারগার আমবাগন এলাকার কাঁঠালের চড়া নামক স্থানে বনবিভাগের সমাজিক বনের আকাশমনি গাছ কেটে নিচ্ছিলো মিলন ও তার এক সহযোগী। সে সময় এলাকাবাসী ধাওয়া করে মিলনকে দুটি কাটা আকাশমনি গাছসহ আটক করে। এ সময় মিলনের সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ভাদুরিয়া বিট কর্মকর্তা নুরুল হুদা।

নুরুল হুদা সাংবাদিকদের জানান, তিনি রাতেই মিলনকে চরকাই রেঞ্জ কার্যালয়ে সোপর্দ করা হয়। তারপর রেঞ্জ কার্যালয় থেকে তিনি চলে আসেন।

এদিকে পরের দিন মিলনকে পুনরায় এলাকায় দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। ওই ইউনিনের সাবেক এক চেয়ারম্যান ও এলাবাসী জানায়, মিলন তাদের বলেছে যে, রাতেই রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকারকে ২৫ হাজার টাকা ঘুষ দিয়ে সে ছাড়া পেয়েছে।

তবে রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি কোনও ঘুস নেননি। তবে করোনার কারণে আদালত বন্ধ থাকায় মিলনকে ছেড়ে দিয়েছেন বলে স্বীকার করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান