ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ মে ২০২১, ০৯:০৯আপডেট : ০৬ মে ২০২১, ০৯:০৯

ঠাকুরগাঁওয়ে একটি পাথরবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত যুবকের নাম মিজান রহমান মিনু (২৪)। তিনি সদর উপজেলার বোর্ডবাজার মাদারগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোর্ডবাজার ভুল্লি এলাকার তুষার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে পিষ্ট হন মোটরসাইকেল আরোহী মিনু। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশের এসআই মো. হাফিজ জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী