টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় নীলফামারীর ৩৪ হাজার ৭৬৪ মানুষ

নীলফামারী প্রতিনিধি
১২ মে ২০২১, ১০:৪০আপডেট : ১২ মে ২০২১, ১০:৪০

করোনা টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় পড়েছে নীলফামারীর ৩৪ হাজার ৭৬৪ জন মানুষ। সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (এমওসিএইচ) মো. আব্দুল্যা আল মামুন এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রথম ডোজের ৭৬ হাজার ৭২৭ জনকে টিকা প্রয়োগ শেষ হয়েছে। এরপর দ্বিতীয় ডোজের ৫২ হাজার টিকা প্রদান কার্যক্রম চলমান আছে। এই ডোজের টিকা এ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে ৪১ হাজার ৯৬৩ জনকে। এতে মোট ঘাটতি টিকার পরিমাণ ৩৪ হাজার ৭৬৪ ডোজ।

প্রয়োগকৃত ৪১ হাজার ৯৬৩ জনের মধ্যে নারীর সংখ্যা রয়েছে ১৪ হাজার ৮৮৩ জন এবং পুরুষ ২৭ হাজার ৮০ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১৩ হাজার ৪৮ জন, সৈয়দপুরে ৮ হাজার ২৭৯, ডোমারে ৭ হাজার ৮৭০, ডিমলায় ৪ হাজার ৬৯৫ জন, জলঢাকায় ৫ হাজার ৫৪ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় ৩ হাজার ১৭ জন মানুষ এসব টিকা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর জানান, সারাদেশেই এই সংকট চলছে। তবে এটি বড় কোনও সমস্যা নয়। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ টিকার ঘাটতি পূরণ করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের