দিনাজপুরে ৭৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ মূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১৮ মে ২০২১, ২৩:০১আপডেট : ১৮ মে ২০২১, ২৩:০১

দিনাজপুরের বোচাগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে এনে রাখা পরিত্যক্ত অবস্থায় দুটি মূর্তিসহ সাড়ে ৭৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারি এলাকায় এই অভিযান পরিচালনা করে দিনাজপুর ৪২ বিজিবির সদস্যরা।

অভিযানকালে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৩১ কেজি ওজনের একটি বেদী ও সাড়ে ৭ কেজি ওজনের একটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়।

দিনাজপুরে ৭৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ মূর্তি উদ্ধার

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি বিশেষ টহল দল ও বরচুনা বিওপির টহল দলের সদস্যরা ভাদুয়ারি এলাকায় একটি লিচুর বাগানে অভিযান চালায়। অভিযানকালে সাড়ে ৭৬ কেজি ওজনের দুটি মূর্তি ও একটি বেদী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কষ্টি পাথরের মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে জমা করছিল পাচারকারীরা।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মূর্তি-কষ্ট পাথর কাস্টমস কর্তৃপক্ষের কাছ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের