ফেনসিডিল উদ্ধার: স্কুলশিক্ষকসহ গ্রেফতার ৩

রংপুর প্রতিনিধি
২১ মে ২০২১, ১৩:৫১আপডেট : ২১ মে ২০২১, ১৩:৫১

 

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২১ মে) দুপুর ১২টায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ আলম এসব তথ্য জানান।

ওই স্কুলশিক্ষকের নাম শুভেন্দু বোস (৪২)। তিনি নগরীর ইংলিশ মিডিয়াম স্কুল-মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লায় বাস করেন। তার পিতার নাম ফণীভূষণ। অপর দুজন হলেন নগরীর ধাপ হাজিপাড়ার রইচউদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং কাউনিয়া উপজেলার চওড়ারহাটের হবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই কারের ভেতর ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শুভেন্দু বোস, গাড়িচালক রবিউল ইসলাম এবং জাহাঙ্গীর আলম সিরাজকে গ্রেফতার করা হয়। তারা তিন জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। তারা  নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে রংপুরের ধাপ মেডিক্যাল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে।

এ ঘটনায় শিক্ষক শুভেন্দু বোসসহ তিন জনের বিরুদ্ধে গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম