ইউএনও নিলুফা ইয়াছমিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মে ২০২১, ১৫:২৯আপডেট : ৩১ মে ২০২১, ১৫:২৯

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন করোনায় আক্রান্ত হয়ে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৮ মে তার করোনা শনাক্ত হন। রবিবার (৩০ মে) তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নজরুল জানান, সদর ইউএনওর শরীরে কোভিড সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। রবিবার তাকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও নিলুফা ইয়াছমিনের স্বামী ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, ‘ইউএনও জ্বরে ভুগলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। কথা বলতে গেলে তিনি কাশির সমস্যায় ভুগছেন। পরিবারে শিশুসন্তান থাকায় অন্যান্য সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে ভালো আছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া চাই।

প্রসঙ্গত, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে এ পর্যন্ত ১ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৩ জন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক