কুড়িগ্রামে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৮:৪৮আপডেট : ০১ জুন ২০২১, ১৮:৪৮

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোরোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) কুড়িগ্রামে ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এটি গত দুই মাসের মধ্যে কুড়িগ্রামে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, মোট ৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির রিপোর্ট পজিটিভ আসে। এটি গত দুই মাসে জেলায় সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল (৩১ মে) দুইজন ও রোববার দুইজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হন।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যালার্মিং। দেশের সীমান্তবর্তী অন্য জেলাগুলোতে যেভাবে কোভিড রোগী বাড়ছিল, সে তুলনায় কুড়িগ্রামে শনাক্তের হার অনেকটা কমই ছিল। কিন্তু আজ (মঙ্গলবার) যেভাবে ১১ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে তা আমাদের জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।’

তবে সংক্রমিতদের মধ্যে কারও শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি এই চিকিৎসা কর্মকর্তা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কুড়িগ্রামে মোট ১ হাজার ২২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ৩৩ হাজার ৭৫৩ জনকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম