বিএনপি মেয়র প্রার্থীর পোলাও গোশত জব্দ পুলিশের

নীলফামারী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ০৭:০২আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০৭:০৫

বিএনপি মেয়র প্রার্থীর পোলাও গোশত জব্দ পুলিশের নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি স্থগিত করা হয়েছে। স্থগিত করা এই চার কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ জানুয়ারি। নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণা বন্ধ রাখা হয়েছে। তবে ওই চার কেন্দ্রের ভোটারদের ভুড়িভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজের বিরুদ্ধে। আচরণ বিধি লঙ্ঘন করে শনিবার এই ভুড়িভোজের আয়োজন করায় রির্টানিং অফিসারের নির্দেশে সৈয়দপুর থানা পুলিশ বিকেলে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে অভিযান চালায়। এসময় পুলিশ বড় বড় পাতিলে রান্না করে রাখা পোলাও এবং গোশত জব্দ করে। সেই সঙ্গে আটক করা হয় আমজাদ হোসেন সরকার ভজের কর্মী আবু চৌধুরীকে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুইটি বড় পাতিলে রান্না করা পোলাও ও  গোশত জব্দ করা হয়েছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান,এ ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিএনপি দলীয় মেয়র প্রার্থীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে এখানকার ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটিতে কেন্দ্র অনিয়ম ও সহিংসতার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো মুসলিম উচ্চ বিদ্যালয়,ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়,নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই চার কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৪১৮। ২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ৫ হাজার ৮৬৪ ভোটে এগিয়ে রয়েছেন।  এর ফলে সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীসহ ৩ জন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের ফলাফল স্থগিত রয়েছে।

/এমপি//এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম