ইসলামি বক্তা আবু ত্ব-হার সন্ধান দাবি

দিনাজপুর প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৫:০৮আপডেট : ১৪ জুন ২০২১, ১৫:২৫

দিনাজপুরে ইসলামি বক্তা আবু ত্ব-হা-মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধান চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন তরুণ সমাজ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, আবু ত্ব-হা ও তার তিন সঙ্গী চারদিন ধরে নিখোঁজ। আবু ত্ব-হা-মুহাম্মদ আদনান একজন শিক্ষিত মানুষ। যিনি সমসাময়িক বিষয়গুলো থেকে ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে মিল রেখে বক্তব্য দিতেন। তিনি আমাদের তরুণ সমাজকে ঈমাণের চেতনায় উদ্বুদ্ধ করতেন। উনি কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। এরপরেও তিনি চারদিন ধরে নিখোঁজ। রংপুরে পরিবারের সদস্যরা তার গুম হওয়ার ঘটনায় মামলা দায়ের করতে গিয়েছিল, কিন্তু থানা তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই গুম হওয়ার বিষয়ে দ্রুত মামলা গ্রহণ করে তার অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করা হবে। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন সচেতন তরুণ সমাজের সদস্য এবং হাবিপ্রবি শিক্ষার্থী ফাহিম ইসলাম, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী একরামুল আবির, রায়হান কবির, রুয়েল ইসলাম, সজীব ইসলাম প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
ক্ষমা চাইলেন ইসলামি বক্তাআমি ইচ্ছে করে বলিনি, মনের অজান্তে বের হয়ে গেছে: আমির হামজা 
একান্ত সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক (শেষ পর্ব)বাংলাদেশ এখন সহনশীল, মধ্যপন্থি
একান্ত সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক (প্রথম পর্ব)শাপলা চত্বরে নিহতদের তালিকা দেবে হেফাজত, মামলা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল