ক্ষমা চাইলেন ইসলামি বক্তা

আমি ইচ্ছে করে বলিনি, মনের অজান্তে বের হয়ে গেছে: আমির হামজা 

কুষ্টিয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা সম্প্রতি দেওয়া কিছু বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। দলের পক্ষ থেকেও তাকে রাজনৈতিক কোনও বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আমির হামজা বলেন, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটি ইচ্ছে করে বলিনি। মুখ ফসকে হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে।’

তিনি বলেন, ‘গতকালকে (শনিবার) আমি আলোচনায় বলেছিলাম। এটা আমি ইচ্ছে করে বলিনি। মনের অজান্তে বেরিয়ে গেছে। যারা কষ্ট পেয়েছেন, তারা আমাকে মাফ করে দেবেন।’

আমির হামজা বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত কোনও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। আজ রবিবার দুই জন কেন্দ্রীয় দায়িত্বশীল আমার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, মাহফিলে কোনও বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আয়াত, সূরার ওপরে তাফসির করবো। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না।’

আলোচিত এই বক্তা বলেন, ‘ক্ষমা চাইলে কি মানুষ ছোট হয়ে যায়? অতীতের বিষয়গুলোর জন্য আমি নিজে ভুল স্বীকার করেছি, ক্ষমা চাইছি।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে আড়াই বছর কারাভোগ করেন আমির হামজা। ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির একটি দল। পরের দিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২০২৩ সালের ৭ ডিসেম্বর কারামুক্ত হন তিনি। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী। এ ছাড়াও তিনি জেলা জামায়াতের ইউনিট সদস্য হিসেবে রয়েছেন।

এর আগেও নায়িকাদের নিয়ে ও বিভিন্ন ইস্যুতে এই ইসলামি বক্তার বক্তব্য নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা উঠেছিল। আরও কয়েকবার তিনি নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল