একসঙ্গে পুলিশের এসআই হলেন হাবিপ্রবির ২৯ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১৮:১৬আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:১৬

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৯ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ১৪তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম।

সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছর ব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এসআই হিসেবে দায়িত্বপালন করবেন তারা।

নিয়োগপ্রাপ্ত হাবিপ্রবির ১৪তম ব্যাচের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিজের মেধাকে দেশ এবং জনগণের সেবায় কাজে লাগানোর আদর্শ প্ল্যাটফর্ম এবং পেশা হলো বাংলাদেশ পুলিশ। তবে পুলিশ আমার কাছে শুধুমাত্র একটি পেশা না বরং ফ্যাশন। সেই জায়গায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাবা, মা এবং হাবিপ্রবির শিক্ষক-শিক্ষিকাদের কাছে চিরঋণী আমি।

তিনি বলেন, আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ হয় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে। ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পিটি, প্যারেড, ল-ক্লাস, বিভিন্ন ক্লাব অ্যাকটিভিটি, ফায়ারিং, অবস্টাকল, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস, সিনিয়রদের দিকনির্দেশনা ইত্যাদি আয়ত্ত করে নিজেকে গড়ে তুলেছি দেশের জন্য ও দেশের মানুষের জন্য।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া এসব পুলিশ কর্মকর্তা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। এবার ট্রেনিংপ্রাপ্ত হন ১২৩১ জন। সোমবার (১৪ জুন) আনুষ্ঠিকভাবে তাদের এক বছরের প্রশিক্ষণ শেষ হয়।

রাজশাহীর সারদায় এসআইদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিগণ, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী