ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করার দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১৬:২৮আপডেট : ২৬ জুন ২০২১, ১৮:১০
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালুর দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখা। মানববন্ধনে জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ না করার দাবি জানানো হয়েছে।
 
শনিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা শহরের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অন্তর্ভুক্ত জাতীয় শ্রমিক ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার ও হরিজন নেতা নন্দনাল বাঁসফোর প্রমুখ।
 
বক্তারা জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক বন্ধ না করার দাবি জানান। সড়কে নিয়ম অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে রিকশা, ভ্যান ও ইজিবাইক চলতে দেওয়ার জোর দাবি জানান তারা। মানববন্ধনে ওসব বাহনের চালকরাও অংশ নেন।
/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম