করোনায় বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুন ২০২১, ২০:৩৩আপডেট : ২৮ জুন ২০২১, ২০:৩৩

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের নাতি স্থানীয় সরকারের উপসচিব আল আমিন সরকার।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান বদিউল আলম। সোমবার বাদ এশা ঢাকার মিরপুর সাড়ে এগারোর (পল্লবী) পলাশনগরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সেখানে তাকে দাফন করা হবে।

বদিউল আলম গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধকালীন সময় আরও সাতজনকে সঙ্গে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ-কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের মৃত্যুতে গোবিন্দগঞ্জে শোকের ছায়া নেমেছে। গাইবান্ধার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন তিনি।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম