ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মে ২০২৪, ০০:২৩আপডেট : ২০ মে ২০২৪, ১০:৪৩

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আজ প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ফ্লাইটের খবরের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

এর আগে ইরানি বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, রবিবার (১৯ মে) আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে তাদের বহনকারী কপ্টারটি স্বাভাবিকভাবে অবতরণ করতে পারেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। 

ঘটনার কিছুক্ষণ পরই ভারতের প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে দেওয়া টুইট বার্তায় আরও বলা হয়, আমরা এই দুঃসময়ে ইরানি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।

/ইউএস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৫:০৪
২০ মে ২০২৪, ০০:২৩
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
সম্পর্কিত
মাইকের শব্দ বন্ধ করে শকুনের সংখ্যা বাড়ালো গ্রামটি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল