ধারদেনা করে ‘বস’ আর ‘বিগ বসের’ খাবার দেন বাবুল

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১১:০০আপডেট : ৩০ জুন ২০২১, ১১:০০

কয়েক সপ্তাহ পর কোরবানির ঈদ। করোনা আতঙ্কের মধ্যেই গরু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন পঞ্চগড়ের খামারিরা। তবে ক্রেতা ও ন্যায্যমূল্য পাবেন কিনা এমন শঙ্কার মধ্যে আছেন তারা। খেয়ে না খেয়ে কষ্ট করে খামারিরা কোরবানির পশু বিক্রি করতে লালন-পালন অব্যাহত রেখেছেন। এরই মধ্যে পঞ্চগড়ে সবার নজর কেড়েছে ‘বস’ আর ‘বিগ বস’ নামে দুটি গরু।

আদর করে ‘বস’ আর ‘বিগ বস’ নাম দিয়েছেন দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের হাজরাডাঙ্গা উনিশ ঘর এলাকার দরিদ্র কৃষক বাবুল হোসেন। তার গরু দুটি নিয়ে জেলায় সর্বত্র চলছে আলোচনা। ফ্রিজিয়ান জাতের ষাঁড় দুটির মধ্যে ‘বসের’ বয়স তিন বছর। ওজন ১৪ মণ। উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি ও লম্বায় ৭ ফুট ৪ ইঞ্চি। ‘বিগ বসের’ বয়স চার বছর। ওজন ২০ মণ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও লম্বায় ৮ ফুট।

অভাবের সংসারে টানাপোড়েন সত্ত্বেও খেয়ে না গরু দুটিকে ছোট থেকে প্রাকৃৃতিক উপায়ে বড় করে তুলেছেন কৃষক বাবুল হোসেন। বাবুল হোসেন বলেন, ভালো দামে গরু দুটি বিক্রি করতে ৩-৪ বছর ধরে সন্তানের মতো লালন-পালন করছি। স্ত্রী বুলবুলি বেগম সবসময় গরু দুটিকে চোখে চোখে রাখে। বসের দাম সাত লাখ টাকা এবং বিগ বসের দাম ১০ লাখ টাকা।

আদর করে ‘বস’ আর ‘বিগ বস’ নাম দিয়েছেন বাবুল হোসেন

তিনি বলেন, প্রতিদিন গরু দুটি দেখতে বাড়িতে ভিড় করছেন ক্রেতা, বিক্রেতাসহ স্থানীয়রা। গরু ব্যবসায়ীরা এলেও কাঙ্ক্ষিত দাম বলেননি। দাম মনমতো না হলে গরু বিক্রি করবো না।

বাবুল আরও বলেন, ষাঁড় আমার বাড়ির গরু থেকেই হয়েছে। ছোট থেকেই প্রাকৃতিক উপায়ে খাবার খাইয়ে বড় করে তুলেছি। অভাবের সংসার; তাই ধারদেনা করে হলেও গরু দুটির খাবার জোগান দিই। আদরের গরু বিক্রি ভাঙা ঘরটা ঠিক করবো।

বাবুল বলেন, প্রতিদিন গরু দুটিকে কাঁচা ঘাসের পাশাপাশি ভুষি, চাপর, খৈল, ছোলা, রান্না করা খুদ, কখনও আপেল ও মালটা খাওয়াই। গরু দুটির খাবারের পেছনে দৈনিক দুই হাজার টাকা ব্যয় হয়।

বাবুলের স্ত্রী বুলবুলি বেগম বলেন, গরু দুটি নিয়েই আমাদের সারাদিন কাটে। আমরা দুজনে সামাল দিতে পারি না। তাই আরও দুজন শ্রমিক সঙ্গে নিয়ে প্রতিদিন গরুগুলোর যত্ন নিই।

স্থানীয় স্কুলশিক্ষক দানেশ আলী ও স্থানীয় উদ্যোক্তা আব্দুল মজিদ জানান, ওই দরিদ্র পরিবারটি গরুগুলোকে নিজের সন্তানের মতো লালন-পালন করছে। এর আগে আমরা এত বড় গরু দেখিনি।

সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরেশ চন্দ্র বলেন, আমাদের এলাকায় কয়েকটি গরুর খামার রয়েছে। কিন্তু বাবুলের গরু দুটি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক বড়। দেশীয় খাবার খাইয়ে গরুগুলো মোটাতাজা করেছেন তারা। কোরবানির বাজারে ভালো দাম পেলে তাদের স্বপ্নপূরণ হবে।

বসের দাম সাত লাখ টাকা এবং বিগ বসের দাম ১০ লাখ টাকা

পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মজিদ বলেন, ওই গরুগুলোর চেয়ে বড় গরু জেলায় আছে বলে আমার জানা নেই।

করোনা পরিস্থিতিতে কোরবানির গরুর বাজার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, হাটবাজারগুলোতে ভালোই গরু উঠছে। বাইরেও গরু যাচ্ছে। দামও ভালো। গণপরিবহন কিংবা কোরবানির পশু পরিবহন বন্ধ না থাকলে দাম ভালোই পাবেন খামারিরা। এরপরও খামারিদের মধ্যে আতঙ্ক থাকবে। তবে পরিবহন চালু থাকলে খুব প্রভাব পড়বে না। সামনে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করবে গরুর দাম।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে প্রায় আট হাজার তালিকাভুক্ত খামারি রয়েছেন। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, সৌখিন পরিবারসহ এসব খামারির প্রায় ৭০ হাজারের বেশি পশু রয়েছে। জেলায় কোরবানির জন্য ৪০-৪৫ হাজার পশুর প্রয়োজন হয়। অতিরিক্ত পশু বিভিন্ন জেলায় চলে যায়।

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম