পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছে মানুষ‍

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৮:১৪আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:১৪

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ তৎপরতা চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি প্রয়োজনের নামে বাইরে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া শহরের অলিগলিতে বেশ কয়েকজনকে অযথা আড্ডা দিতে দেখা যায়। পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যদের দেখলে কিংবা সাইরেন শুনলেই সটকে পড়ছেন তারা।

পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছে মানুষ‍

দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ পুলিশ সুপার (এসপি), বিজিবি অধিনায়ক, সেনা কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বের হন। এ সময় বিভিন্ন ছোট যান ও মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করেন তারা।

জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, জেলা পৌর এলাকায় করোনা সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আশা করবো, জনগণ সরকারি নির্দেশনা মেনে চলবেন।

পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছে মানুষ‍

এদিকে জেলা শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, পুলিশ ও বিজিবির পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেলসহ রাস্তায় বের হওয়া বিভিন্ন ছোট যানবাহনের গতি রোধ করে, তাদের বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন এবং ক্ষেত্র বিশেষে জরিমানাও করছেন।

শহরের প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ থাকলেও গলির মোড়ের দোকানগুলো খোলা রাখতে দেখা গেছে। এছাড়া গলিতে অনেককে আড্ডা দিতেও দেখা যায়। পুলিশের গাড়ির সাইরেন শুনলেই সটকে পড়ছেন তারা। এ যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের লুকোচুরি খেলা!

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী