ভারত থেকে আসা ২৭ গরু আটক

পঞ্চগড় প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:৪২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ২৭টি ভারতীয় গরু আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (০৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার তসলিম উদ্দিনের বাড়ি থেকে ওই গরুগুলো আটক করা হয়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুবের নেতৃত্বে একটি দল গরু চোরাকারবারি তছলিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ২৭টি গরু আটক করে। আটক ২৭টি গরুর বাজারমূল্য ছয় লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

যদিও স্থানীয়দের অনুমান, গরুগুলোর বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি হবে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় গরু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক গরুগুলো পরে ক্রেতার মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম