সৈয়দপুরের স্থগিত হওয়া ৪ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

নীলফামারী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ০৯:০১আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১০:৪৫


সৈয়দপুরের স্থগিত হওয়া ৪ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম আর সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে ভোটগ্রহণ স্থগিত থাকার কারণে পৌর এলাকাটিতে মেয়র,একটি সংরক্ষিত কাউন্সিলর ও তিনটি সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে ফল স্থগিত রাখা হয়েছে।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে স্থগিত হওয়া এই ৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট,নির্বাচন কমিশন কর্তৃক একজন করে পর্যবেক্ষণ কর্মকর্তা,একজন এসআইয়ের নেতৃত্বে ১০ জন পুলিশ,১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া ৩২ সদস্যের বিজিবি এবং ২০ সদস্যের একটি র‌্যাব দল টহলে রয়েছে।
স্থগিত ৪টি কেন্দ্রের মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২৪৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১০৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ৩৩১৪ ভোটসহ মোট ১০ হাজার ৪১৮ জন ভোটার রয়েছেন।
সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.জিলহাজ উদ্দিন জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই চার কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পৌরসভার ৩২টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজে ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৮৬৪ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৮২৩টি। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নৌকা প্রতীকে ১৯ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। আজ  ৪টি স্থগিত কেন্দ্রে আবারও ভোটগ্রহণ শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম