রংপুরে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৪:৪৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৪:৫৪

রংপুর বিভাগে একদিনে ১৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় তাদের মৃত্যু হয়। একই সময়ে দুই হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে রংপুর বিভাগে ৪০০ জন মারা গেলেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়ে রংপুরে সাত জন মারা গেছেন। এছাড়া ঠাকুরগাঁও ও দিনাজপুরে তিন জন করে এবং পঞ্চগড়-নীলফামারী ও লালমনিরহাটে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
 
এছাড়া রবিবার রংপুরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। আর দিনাজপুরে ১০৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে করোনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫৪ জন। আক্রান্তের হার বেড়ে ২৭ দশমিক ৩৬ ভাগে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ চার হাজার ৯৫৪ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন। সুস্থ হয়েছেন ৩০ হাজার ৭৭০ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাংকাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে শনাক্তের সংখ্যা ১১ হাজার ৯৮৮ জন, রংপুরে আট হাজার ৯৩২ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৬২৬ জন, কুড়িগ্রামে তিন হাজার ৭৪ জন। 

স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান ডা. জাকিরুল ইসলাম।

 

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি