রংপুর বিভাগে ১০ জনের মৃত্যু, খালি নেই আইসিইউ

রংপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১৪:১৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৪:১৭

রংপুর বিভাগে করোনার মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে গত ৩৭ দিনে রংপুর বিভাগে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায়  ৮শ’ ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

গত ২৪ ঘণ্টায় মারা মারা যাওয়াদের মধ্যে রয়েছেন– রংপুরে চার জন, নীলফামারীতে একজন, ঠাকুরগাঁয়ে দুই জন এবং দিনাজপুরে দুই জন এবং গাইবান্ধায় একজন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দিনাজপুরে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর পরেই রয়েছে রংপুরে ৪০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ১১ জন, লালমনিরহাট ১০ জন, কুড়িগ্রামে ১৩ জন, ঠাকুরগাঁয়ে এক এবং গাইবান্ধায় ১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, রংপুরে কোভিড হাসপাতালে আটটি এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের একটিও ফাঁকা নেই। আক্রান্তের হার কমে ১৮  দশমিক ৮৪  ভাগে দাঁড়িয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ  পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ২৬  হাজার ৯শ’ ১৮ জনের। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৭ হাজার ৬শ’ ৭৮ জন।  সুস্থ হয়েছেন ৩৭  হাজার ৪শ’ ২৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম