আমদানির খবরে একদিনে কেজিতে কমেছে ৪০ টাকা

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৪:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৪:৪৬

দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। এতে করে মাত্র একদিনের ব্যবধানেই দিনাজপুরের হিলিতে মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই কম-বেশি কাঁচা মরিচ রয়েছে। তবে আগের তুলনায় সরবরাহ বেশি দেখা গেছে। এ কারণে দাম খানিকটা কম। একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা মোহাব্বত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে যে কাঁচা মরিচ আমরা ৫০-৬০ টাকা কেজি কিনলাম, সেটাই এখন বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় মরিচ কেনা দূরে থাক, হাত দেওয়ায় মুশকিল হয়ে পড়েছিল। তবে একদিনের ব্যবধানে দাম কিছুটা কমতে শুরু করেছে, দাম আগের অবস্থায় ফিরলে আমাদের জন্য সুবিধা হবে।

কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে মরিচের সরবরাহ কমে গেছে। যে কারণে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে উঠিছিল। প্রতিদিনই মোকামে কাঁচা মরিচের দাম বাড়ছিল। তবে গত কয়েকদিনে মোকামে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া বিভিন্ন স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি শুরু হওয়ার খবরে মোকামে দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বিনা বাংলা ট্রিবিউনকে জানান, দেশে হঠাৎ করে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে মরিচ আমদানি করার প্রস্তুতি নিয়েছি। ভারতে মরিচের দাম অনেকটা কম। এই মরিচ দেশের বাজারে আসলে দাম কমে আসবে। ইতোমধ্যে মরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় বিভিন্ন আমদানিকারক আইপি পেয়েছেন। তারা বেনাপোলসহ অন্য বন্দর দিয়ে আমদানি শুরু করেছেন। 

/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের