সাদ এরশাদের আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ২০:৫০আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:৪৩

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বর্তমানে এ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদ। জিএম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য।

চেয়ারম্যানের এ ঘোষণার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে রাহগীর আল মাহি এরশাদ রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন না।

আরেক ঘোষণায় জাপা চেয়ারম্যান রংপুর সিটি করপোরেশনে আবারও মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নাম উল্লেখ করেন। তিনি দলের নেতাকর্মীদের এখন থেকে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করতে আহ্বান জানান।

শনিবার (২১ আগস্ট) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

জিএম কাদের বলেন, ‘আমি আগাম এ ঘোষণা দিলাম, যদি কেউ আমার নির্দেশ অমান্য করে মেয়র পদে প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর তিনি এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোস্তফা দুই জনে হাত তুলে ধরলে সমবেত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান।

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে আইনের শাসন নেই, আইন অনুযায়ী দেশ চলছে না। দেশে এখন মাত্র তিনটি রাজনৈতিক দল আছে- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বাকি দলগুলো বানের পানির মতো ভেসে গেছে। জাতীয় পার্টিতে যে গণজোয়ার তৈরি হয়েছে, দলে দলে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদানই এর প্রমাণ। এ ছাড়াও রাজনীতি করেন না এমন অনেকে লাইন ধরেছেন দলে যোগ দিতে।’

এর আগে দলীয় কার্যালয়ে এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী জিএম কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম