চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ০৫:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৫:৫৮

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সিজার করতে গিয়ে স্মৃতি আকতার (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে বোদা উপজেলা সদরের নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনাটি ঘটে।

স্মৃতি বেগমের বাড়ি বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি গ্রামে। সে ওই গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

জানা গেছে, আনিসুর রহমান ঢাকায় থাকেন। গর্ভাবস্থায় স্মৃতি বেগম তার বাবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড় বালিয়া বগুড়াপাড়ার বাসায় ছিল। শুক্রবার বিকালে স্মৃতি আকতার তার মাকে নিয়ে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন। সেখানে চিকিৎসক তাকে সিজার করার কথা বলেন। বিকালে সিজারে ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুক্ষণ পরে স্মৃতি আকতারের পেটে ব্যাথা, বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষনিকভাবে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় গেলে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক দেখে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্মৃতি আকতারকে মৃত ঘোষণা করেন।

সদ্য ভূমিষ্ঠ শিশুটি বর্তমানে ওই ক্লিনিকে চিকিৎসাধীন আছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, নিরাময় ক্লিনিকে সিজার করার সময় এক প্রসূতির মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে আমার কাছে কেউ কোনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের