বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৪:২৫আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৪:৩১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। 

রবিবার (২৯ আগস্ট) দুপুরে বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর ৮৪৩-৮৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের লাশ কোথায় তা জানা যায়নি।

নিহতরা হলেন—ইউনুস আলী (২৮) ও সাগর (২৭)। ইউনুস পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে। তবে সাগরের বাড়ি কোথায় তা জানা যায়নি। আহত ব্যক্তির বাড়ি পাটগ্রাম উপজেলা সদরে। তার নামও জানা যায়নি।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর নুর উদ্দিন জানান, রবিবার ভোর ৪টার দিকে সীমান্তে তিনটি গুলির শব্দ পেয়েছি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী