দেবীগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

পঞ্চগড় প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি রেলইঞ্জিন প্রতীক নিয়ে দুই হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন দুই হাজার ২৪৭ ভোট। 

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলা পরিষদের কন্ট্রোলরুমে ফল ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান এ ফল ঘোষণা করেন।

মেয়র পদের অপর প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (ক্যারম বোর্ড) পেয়েছেন এক হাজার ৯৮, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ (মোবাইল ফোন) পেয়েছেন এক হাজার ১২৮ ভোট, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন (জগ) পেয়েছেন ১৪৯ ভোট, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফএসএম মোফাখখারুল আলম বাবু (চামচ) পেয়েছেন ১৫৬ ভোট, দেবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম (নারিকেল গাছ) পেয়েছেন ৩১৪ ভোট, সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফ (ইস্ত্রি) পেয়েছেন ১০৩ ভোট এবং মাসুদ পারভেজ (কম্পিউটার) পেয়েছেন ১০৬ ভোট।

ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমের চারপাশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের হাজার হাজার সমর্থক ভিড় করেন। তারা ফল ঘোষণার সময় উল্লাস প্রকাশ করেন।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ১০ হাজার ৯১৪ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৭৮.৭৭ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের