আ.লীগকে রাজনৈতিক সমঝোতায় আসার আহবান জোনায়েদ সাকির

রংপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫

রাজনৈতিক পরিবেশের উন্নয়নে ক্ষমতাসীন দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আওয়ামী লীগকে নতুনভাবে রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। আমরা বলছি আসুন, আমরা নতুন রাজনৈতিক চুক্তি করে সমঝোতায় আসি। যাতে দেশের চলমান সংকট থেকে উত্তরণ হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার উদ্যোগে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০২৩ সালে ২০১৮-এর মতো নির্বাচন করতে তৎপর হয়ে উঠেছে। তারা নানান কৌশল আঁটছে কীভাবে জনগণকে ধোঁকা দেওয়া যায়। প্রতারণার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চেষ্টা করছে তারা। তবে দেশের জনগণ তার ভোট দখলের চেষ্টা সফল হতে দেবে না। এটা করলে দেশে বড় ধরনের গলঅভ্যুত্থান মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। 

গণসংহতি আন্দোলনের রংপুরের জেলা সমন্বয়কারী তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সদস্য দীপক রায়, প্রত্যয় মিজান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম