দিনাজপুরে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৬:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৩৩

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে চার বছরের শিশুকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন ও দুই জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জ্যেষ্ঠ জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল এবং বাকি দুই আসামিকে তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন—হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সামিউল (২৫)। অন্যরা হলেন—সামিউলের বাবা আমজাদ হোসেন (৫৫) ও মা ছানোয়ারা বেগম (৪৫)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১১ এপ্রিল মুহাড়াপাড়া গ্রামের মামুনুর রশিদ আজাদের ছেলে আবতাহী আল রশিদকে অপহরণ করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির বাবা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে আসামি সামিউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে দ্রুত বড়লোক হতে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যা করে লাশ বস্তাবন্দি করে ঘরের ছাদে গুম করে রাখার বিষয়টি স্বীকার করেন সামিউল।

স্বীকারোক্তি অনুযায়ী ওই ছাদ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার বিষয়টি প্রমাণ হয়েছে। আমাদের চেষ্টা স্বার্থক। এই রায়ে আমরা খুশি।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা মামুনুর রশিদ আজাদ। তিনি বলেন, এমন রায়ের ফলে অন্য কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না। আর কোনও মা-বাবাও সন্তানহারা হবে না।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক