মোবাইল বের করতেই মোটর মালিক নেতার পকেট থেকে পড়ে গেলো পিস্তল

রংপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৮:০২আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৪২

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই সময় সেখানে মেয়রসহ ২০-২৫ জন উপস্থিত ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে মেয়রের প্রতীকী দায়িত্ব পালন শীর্ষক একটি অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। 

কুশল বিনিময়ের এক পর্যায়ে মোজাম্মেল হক পকেট থেকে মোবাইল ফোন বের করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পকেটে থাকা ব্যক্তিগত পিস্তলটি মেঝেতে পড়ে যায়। এতে পিস্তল থেকে গুলি বের হয়ে বিকট শব্দ হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি আকস্মিক ও নিছক দুর্ঘটনা।

ঘটনার সত্যতা স্বীকার করে মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে পিস্তলটি পড়ে যায়। এটা একটা দুর্ঘটনা।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামান বলেন, এ ঘটনায় মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের