স্ত্রীকে খুনের দেড় ঘণ্টা পর থানায় হাজির স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৭:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৫০

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে দায় স্বীকার করেছেন স্বামী। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে বুধবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম রুখসানা বেগম (৫৫)। থানায় গিয়ে দায় স্বীকার করা স্বামী হলেন হবিবুর রহমান (৬০)। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামের মৃত আছিরউদ্দীনের ছেলে। হবিবুর রহমানকে পুলিশ আটক করে রুখসানা বেগমের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে স্ত্রীর মৃত্যু হয়। তাদের তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। এক মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যয়নরত। দুই ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন।

স্ত্রীকে হত্যার দেড় ঘণ্টা পর থানায় গিয়ে হাজির হন স্বামী। পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করেছি, আপনারা তার লাশ উদ্ধার করেন।’ তখন পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে যায়। সেখানে একটি কক্ষে খাটের ওপর ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পান।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। স্বামী দাবি করেছেন, নামাজ পড়ার কথা বলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যান। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করা হবে। এ বিষয়ে মামলা থানায় মামলা করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম