আমদানি-রফতানির সময় বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের আবেদন

হিলি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২২:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কয়েকদিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। এতে ভারত অভ্যন্তরে পণ্যজট কমাতে ও বন্ধের পূর্বেই সব পণ্য বাংলাদেশে রফতানি করতে বন্ধের আগ পর্যন্ত দিনের আমদানি-রফতানির সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ভারতীয় রফতানিকারকরা।

বুধবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত একটি পত্র বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনকে দেওয়ার মধ্য এই আবেদন জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পতিরাম থেকে শুরু করে হিলি পর্যন্ত রাস্তার পার্শ্বে বিভিন্ন মণ্ডপ নির্মাণসহ পূজার অন্যান্য কাজের কারণে সময়মতো পণ্যবোঝাই ট্রাক সীমান্তের শূন্যরেখায় পৌঁছতে পারছে না। এর কারণে কাঁচা মরিচ, পেঁয়াজসহ অন্যান্য পণ্য রাস্তায় আটকে পড়ছে। এতে যথাসময়ে বাংলাদেশে রফতানি হচ্ছে না। সেই কারণে আগামী ৭ ও ৯ অক্টোবর (বৃহস্পতি ও শনিবার) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য রফতানির সময় বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি, যা বর্তমানে বিকেল ৫টা পর্যন্ত কার্যকর রয়েছে। না হলে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভারতীয় অংশে যথেষ্ট পরিমাণ পচনশীল পণ্য আটকা পড়বে। যা কোনোভাবেই বাংলাদেশে রফতানি করা সম্ভব হবে না।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূজার বন্ধের কারণে বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি করতে সময় বাড়ানোর জন্য চিঠির মাধ্যমে আবেদন করেছেন। এই দুই দিন বিকেলের পর যে খালি ট্রাকগুলো বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়, সেটি না দিয়ে শুধু পণ্যবাহী ট্রাক গ্রহণের কথা জানিয়েছেন তারা। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, আমরা আশাবাদী ওই সময় অনুযায়ী বাকি দুই দিন পণ্য আমদানি-রফতানি হবে।’

/এফআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের