বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৬:৩৯আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭:৩৪

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রফতানি আয়ে ছন্দপতন ঘটেছে। তবে পুরো অর্থবছরে বাংলাদেশের পণ্য রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৯ শতাংশে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই ২০২৪–জুন ২০২৫) বাংলাদেশ মোট রফতানি করেছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থবছর ২০২৩-২৪ এর ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের তুলনায় ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

তবে জুন মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষ দিকে টানা দুদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রফতানি প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এতে মাসিক রফতানি আয় কমেছে ৬ শতাংশের বেশি।

এর আগে, এপ্রিল মাসে কিছুটা মন্দা দেখা দিলেও মে মাসে রফতানিতে ফের গতি ফিরে আসে। মে মাসে রফতানি আয় ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। এপ্রিল মাসে রফতানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক চাহিদা ও উৎপাদন সক্ষমতার মিলেই অর্থবছর শেষে মোট রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যদিও মাসওয়ারি ভিত্তিতে কিছু অস্থিরতা লক্ষ্য করা গেছে।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার মধ্যেও বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধিকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের