বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৩:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩:৩১

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পূর্ব বেগুনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—সঞ্জিত রায় (৩১) ও শাহাদাৎ হোসেন (৩২)। শাহাদাৎ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মখাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সঞ্জিত রায়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারও বাড়িও বীরগঞ্জে। দুজনেই  বীরগঞ্জের শিবরামপুর নতুন হাটে একটি এনজিওতে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন শাহাদাৎ ও সঞ্জয়। ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পূর্ব বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন, ঘাতক গাড়ি দুটি ঘটনার পরই দ্রুত পালিয়ে গেছে। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক বাসকে চিহ্নিত করে আটক করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম