করোনাকালীন প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি 
১৭ অক্টোবর ২০২১, ১৭:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:৩৩

করোনাকালীন প্রণোদনার দাবিতে বিক্ষোভ করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা। সেই সঙ্গে হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে আগামী সাত দিনের মধ্যে প্রণোদনার টাকা না দিলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্বাস্থ্যসেবা বন্ধ রেখে কর্মসূচি পালন করায় চিকিৎসাবঞ্চিত হয়েছেন রোগীরা।

রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আড়াই ঘণ্টা এ কর্মসূচি পালন করেন নার্সরা। এর আগে একই দাবিতে বিক্ষোভ করেছিলেন তারা।

আন্দোলনরত নার্সদের নেত্রী আফরোজা আখতার বলেন, সারাদেশের মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্রন্টলাইনার হিসেবে নার্স, ওয়ার্ডবয়সহ স্বাস্থ্যকর্মীরা করোনাকালীন প্রণোদনা পেলেও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক প্রায় এক বছর ধরে নানা অজুহাতে প্রণোদনা দিচ্ছেন না।

তিনি বলেন, পরিচালক মনে হয় নিজের টাকা দেবেন। করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক নার্স জীবন দিয়েছেন, করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ আমাদের প্রণোদনা দেওয়া হচ্ছে না। পরিচালকের সঙ্গে এর আগে কয়েকবার দেখা করে আমাদের দাবি উত্থাপন করেছি। প্রণোদনা দেওয়ার জন্য অনুরোধ করেছি। শুধু আশ্বাস দিয়েছেন, কোনও পদক্ষেপ নেননি। এ জন্য বিক্ষোভ করে পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি আমরা।

হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে ২৩১ নার্সের মধ্যে যারা করোনাকালে দায়িত্বরত ছিলেন, তারাই প্রণোদনা পাবেন। প্রণোদনা ও ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের চেষ্টা করছি। কবে নাগাদ তারা প্রণোদনা পাবেন জানতে চাইলে নিশ্চিত করে বলতে পারেননি ডা. রেজাউল।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম