পীরগঞ্জে হামলা: ফেসবুকে ‘ধর্ম অবমাননা’র পোস্ট দেওয়া ব্যক্তি গ্রেফতার

লিয়াকত আলী বাদল, রংপুর
১৯ অক্টোবর ২০২১, ০১:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৮:৩৫

ফেসবুকে পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি পোস্ট করাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত পোস্টদাতা ব্যক্তিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাতে পরেশ চন্দ্র নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর বি সার্কেলের এএসপি কামরুজ্জামান জানান, তাকে আটকের পর রংপুরে আনা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরেশ রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে ।

পুলিশ জানায়, পরেশ চন্দ্র পবিত্র কাবা শরীফের ‘অবমাননাকর’ ছবি ফেসবুকে দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হওয়ায় পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পীরগঞ্জ বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালায় উগ্র সাম্প্রদিক গোষ্ঠী। এসময় তারা ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, অর্ধ শতাধিক বাড়ি ভাংচুর করে, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটক ৪২ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও অনেকের কথা উল্লেখ করা হলেও কোনও সংখ্যা উল্লেখ করা হয়নি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক