মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৪:৩৯আপডেট : ০১ মে ২০২৪, ১৪:৩৯

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক নারী নিহত হয়েছেন। তারা হলেন– খায়রুন বেগম (৩৬) ও মো. ইয়াসিন (৪)।

মঙ্গলবার দিবাগত রাতে মিরপুরের পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

খায়রুন বেগমের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। বর্তমানে পল্লবী এলাকায় থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন। শিশু ইয়াসিন তার ভাতিজা।

আমিনুল ইসলাম বলেন, ‘পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় বাসের চালককে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম