পীরগঞ্জের ঘটনায় রিমান্ড শেষে কারাগারে ৩৭ আসামি

রংপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৯:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:৫৮

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় বাড়িঘরে হামলার ঘটনায় ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠনোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

এদিকে একই ঘটনায় আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এই তথ্য জানিয়েছেন।

৩৭ আসামিকে আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ড শেষে আজ দুপুর ৩টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে আনা হয়। আসামিরা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত না হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে সন্ধা ৬টার দিকে সবাইকে কড়া পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট সিএস আই শহিদুল ইসলাম জানান, আসামিদের পক্ষে নতুন করে রিমান্ডের আবেদন না করায় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের