পঞ্চগড়ে বাসচাপায় নিহত ২, বাসে আগুন

পঞ্চগড় প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৬, ১৭:০২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৮

মোটরসাইকেল দুর্ঘটনা

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দেবীগঞ্জ থানার ওসি বাবুল আখতার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন-নীলফামারী জেলার ডোমার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার জাকিরুল ইসলাম মাহান (৪০)।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ সূত্র জানায়, নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে স্বপন ও জাকিরুল বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলে রওনা দেন। দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে আসা দেবীগঞ্জগামী ‘মায়ের আঁচল’ নামের একটি নাইট কোচ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ বাস আটক করে দেবীগঞ্জ থানায় নিয়ে এসেছে। চালক ও হেলপার পলাতক।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক