জেলা আ.লীগের সভাপতির গাড়িতে সম্পাদককে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ  

রংপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ১৫:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫:২৮

রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনের সামনে জেলা সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি দিয়ে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ জেলার শীর্ষ নেতাদের চাপা দিয়ে আহত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গভীর রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু জেলা সভাপতিকে দায়ী করে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ঘটনাকে অস্বীকার করে তার ওপর পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান শুক্রবার ছাড়া প্রতিদিন সন্ধ্যার পর নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ও অঙ্গ সংগঠনের দেড়-দুই শতাধিক কখনোবা তার বেশি নেতাকর্মী সমবেত হন। এছাড়া দলের জেলা সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুও প্রায় প্রতিদিন পার্টি অফিসে আসেন।  

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোতাহার হোসেন মওলা বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আমরা দলীয় কার্যালয়ে আসি। এদিন সভাপতি মমতাজ উদ্দিন কালো রঙয়ের অপিরিচিত একটি পাজেরো জিপে কার্যালয়ে আসেন। গাড়িটি দলীয় কার্যালয়ের ভেতরে খালি জায়গায় রাখা ছিল। এ গাড়ি নিয়ে তিনি এর আগে কোনও দিন আসেননি। জেলা সম্পাদক রেজাউল করিম রাজু ও আসেন সম্ভবত রিকশায় করে। পরে কার্যালয়ে সাংগঠনিক আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাড়াহুড়ো করে জেলা সভাপতি মমতাজ উদ্দিন দলীয় কার্যালয় থেকে বের হয়ে তাকে বহনকারী পাজোরো গাড়িতে গিয়ে ওঠেন। এ সময় জেলা সম্পাদক রেজাউল করিম রাজুসহ আমি এবং সিনিয়র নেতারা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সিঁড়ির কাছে দাঁড়াই। জেলা সভাপতিকে বহনকারী গাড়িটি কোনও কারণ ছাড়াই ব্যাক গিয়ার দিয়ে পেছনে আসে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অনেক নেতাকর্মী আঘাত পান। কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় গাড়িটি ব্যাক গিয়ার দিয়ে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা জেলা সম্পাদক রাজু, আমি এবং ৪-৫ জন নেতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

আওয়ামী লীগ নেতা মওলা দাবি করেন, ‘আমার ডান হাতের কবজি ও বুকে ব্যথা পেয়েছি। অন্যান্যরাও আঘাত পেয়েছেন। পুরো ঘটনাটিকে আমরা পরিকল্পিত মনে করছি। মূলত আমাদের ওপর গাড়ি তুলে দিয়ে মেরে ফেলার চক্রান্ত হতে পারে।’

একই কথা জানান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহাম্মেদ।  তিনি বলেন, পর পর দু’বার গাড়ি পেছনে ব্যাক করা এবং নেতাদের চাপা দেওয়ার চেষ্টার ঘটনা তদন্ত করে দেখা উচিত।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের আরেক নেতা জানান, সভাপতি ও সম্পাদকের মধ্যে বিভিন্ন কারণে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি সভাপতির ভায়রা সম্পাদক রাজুকে দেখে নেওয়ারও হুমকি দেন। অন্যদিকে প্রতিদিনই দলীয় কার্যালয় থেকে আগে সাধারণ সম্পাদক বের হয়ে যান, পরে যান সভাপতি। তবে বৃহস্পতিবার সভাপতি আগে কার্যালয় ত্যাগ করেন। পরে তাকে বহনকরা গাড়ি দিয়ে নেতাকর্মীদের ধাক্কা দেওয়ার ঘটনা রহস্যজনক। এ ঘটনার পর সভাপতি গাড়ি থেকেও নামেননি, দুঃখ প্রকাশ করেননি। বরং তড়িঘড়ি গাড়ি নিয়ে চলে গেছেন।

পরে নেতাকর্মীরা সভাপতিকে দায়ী করে শাস্তির দাবি তোলেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করে এ ঘটনার প্রতিবাদ জানান। তারা সাধারণ সম্পাদক রাজুর সমর্থনে মিছিলও করেন। এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, সভাপতির গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া ও আহত করার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তদন্ত করে রহস্য উধঘাটন করুক।

তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, সাধারণ সম্পাদকের লোকজন তার ওপর পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছিল। সাধারণ সম্পাদকের অনেক অন্যায় আবদারে সাড়া না দেওয়া এবং প্রতিবাদ করায় আমার সঙ্গে এমনটা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম