বোচাগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৯:১৮

দলীয় নির্দেশনা অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ১ নম্বর নাফানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ৬ নম্বর রনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আমিনুল হক, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান ও রফিকুল ইসলাম।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আফছার আলী স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, ওই আট জনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী