গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ১১:৫৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১১:৫৯

গাইবান্ধায় নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়গাইবান্ধায় উল্লাস পরিবহন নামে একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে যায়। এতে অজ্ঞাত পরিচয় ওই কোচের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ফুয়াদ রুহানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীর জলঢাকাগামী উল্লাস পরিবহনের একটি নৈশ কোচ ওই এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কোচটি সড়কের পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী মারা যান। এছাড়া বাসে থাকা কমপক্ষে আরও ১৪ জন আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম