একদিনে কাঁচামরিচের দাম কমলো ১০ টাকা

হিলি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১২:৪৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২:৫৩

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি ১০ টাকা কমেছে। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) ৭০ টাকা বিক্রি হয়। বুধবার (১০ নভেম্বর) কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মাস খানেক আগে দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় ও দাম কমে আসায় বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি আবারও কিছু দিন ধরে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ কমেছে। এতে দাম বাড়ায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। 

তিনি বলেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ও ভারতের বাজারে দাম কিছুটা কমায় স্থলবন্দরের ছোট-বড় সব আমদানিকার কাঁচামরিচ আমদানিতে ঝুঁকছেন। এ কারণে বন্দর দিয়ে আমদানি বেড়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। বন্দর দিয়ে গত ৭ নভেম্বর চারটি ট্রাকে ৩২ টন কাঁচামরিচ আমদানি হয়। পরদিন ছয় ট্রাকে ৩৯ টন আমদানি হয়েছিল। গতকাল মঙ্গলবার ১০টি ট্রাকে ৯০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম