‘প্রতিটি জেলায় হচ্ছে নীরব এলাকা’

দিনাজপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রতিটি সিটি করপোরেশন ও পৌরসভার একটি নির্দিষ্ট এলাকাকে নীরব এলাকা ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলার এটি করা হবে। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে শব্দদূষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) হুমায়ুন কবীর।

বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সাংবাদিক, পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবীর আরও বলেন, ‘শব্দদূষণ একটি নীরব ঘাতক। এ বিষয়ে সচেতন না হলে পরিবেশের পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গাড়িচালকদের পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শব্দদূষণ রোধে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শব্দদূষণ রোধ করতে হবে। অযথা গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। ভ্রাম্যমাণ আদালত, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করে শব্দদূষণ রোধ করা সম্ভব হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোমেনুল হক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম