পীরগাছায় জাল ভোট দেওয়ার সময় আটক ২, ধাওয়া-পাল্টা ধাওয়া 

রংপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৫:০২আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:০২

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে হাতে নাতে ধরা পড়েছেন দুই যুবক। মামুন ও রানা নামের আটক দুই যুবকের বাড়ি আদম গ্রামে।

প্রিজাইডিং অফিসার ডা. মো. আলহাজউদ্দিন জানান, দুই যুবক জোর করে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিড়ে সিল মারার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

পীরগাছা উপজেলার ৮টি ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ও জামায়াতসহ সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। অন্যদিকে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচন অফিস জানিয়েছে, চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারণ সদস্য পদে ৭৫৮ ও সংরক্ষিত নারী পদে ২৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৮টি ইউনিয়নের ২১৬টি ভোটকেন্দ্রে চার লাখ ৩৪ হাজার ৬১৬জন ভোটার ভোট দিচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম