গাইবান্ধার ১৩ ইউনিয়নের ১০টিতেই নৌকার প্রার্থীর পরাজয়

গাইবান্ধা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬:৩৬

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার সদর উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র তিনটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। বাকি ১০টির তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে জামায়াত এবং বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ এই ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী তিন চেয়ারম্যান হলেন- ঘাগোয়া ইউনিয়ন পরিষদে আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নে হারুনুর রশীদ ইদু ও মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার।

আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী তিন প্রার্থী হলেন- বল্লমঝাড় ইউনিয়নে জুলফিকার রহমান, বাদিয়াখালি ইউনিয়নে মো. সাফায়েতুল হক পাভেল ও কামারজানী ইউনিয়ন পরিষদে মো. মতিয়ার রহমান।

এছাড়া লক্ষ্মীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ চেয়ারম‌্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিজয়ী বাকি ছয় প্রার্থী হলেন- রামচন্দ্রপুর ইউনিয়নে মো. মোসাব্বীর হোসেন, মালিবাড়ি ইউনিয়নে সোয়েব মো. রাসেল, খোলাহাটি ইউনিয়নে মাসুম হক্কানি, বোয়ালি ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু, সাহাপাড়া ইউনিয়নে মো. মশিউর রহমান মিঠুল মাস্টার ও কুপতলা ইউনিয়নে রফিকুল ইসলাম সরকার।

সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম‌্যান পদে ৭৬, সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৯ এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৩ ইউনিয়নের মধ‌্যে শুধু লক্ষ্মীপুরে ইভিএমে ও বাকি ১২ ইউপিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে। মোট ১২৯টি ভোট কেন্দ্রে তিন লাখ চার হাজার ১৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের