তেঁতুলিয়ায় জামানত হারালেন নৌকার দুই প্রার্থীসহ ১৩ জন

পঞ্চগড় প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৯:১০আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯:১৯

দ্বিতীয় ধাপে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণ হয়েছে। তবে ফলাফল ঘোষণার পর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় জামানত হারিয়েছেন নৌকার দুজনসহ ১৩ প্রার্থী।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভজনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. হারুন অর রশিদ লিটন (নৌকা- ১১৫৯ ভোট), বুড়াবুড়ি ইউনিয়নে মো. শেখ কামাল (নৌকা- ৩৩৪ ভোট) এবং বিদ্রোহী প্রার্থী ইনসান আলী (আনারস-৮৮২) জামানত হারিয়েছেন। অপরদিকে, বাংলাবান্ধা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদ আলী (আনারস- ৯০৫) ও বুড়াবুড়ি ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম (অটোরিকশা- ৯০৫) জামানত খুইয়েছেন।

এ ছাড়া ভজনপুর ইউনিয়নের মো. জাকির হোসেন (হাতপাখা- ৩৪৫), বুড়াবুড়ি ইউনিয়নে আবু তালেব (হাতপাখা- ৯৯), আব্দুল হালিম (গোলাপফুল- ২০), মো. সাজিয়ার রহমান (ঘোড়া- ৮), তিরনইহাট ইউনিয়নে রুবেল রানা (গোলাপফুল- ১৭৯), আব্দুল মালেক (আনারস- ৭৫), আনোয়ার হোসাইন (আনারস- ৩৫১) ও শালবাহানহাট ইউনিয়নে মো. সাইফুল ইসলাম (হাতপাখা- ৫৫৪) জামানত হারিয়েছেন। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী হোসেন জানান, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগেরও কম পেলে জামানত বাজেয়াপ্ত হবে।

উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা দুই, বিদ্রোহী তিন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুটিতে জয়লাভ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের