সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি 
১৮ নভেম্বর ২০২১, ১৪:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪:১৩

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আলোচিত কৃষক হাসান আলী (৪৫) হত্যা মামলার আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর আট আসামি নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায়েোষণা করেন।  

মামলার ১৬ আসামির মধ্যে আদালতে ১৩ জন আসামি উপস্থিতিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিরা আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন। 

নিহত হাসান আলী (৪০) পলাশবাড়ি উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। হাসান আলী পেশায় একজন কৃষক ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন, পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা মওলানা নজরুল ইসলাম লেবু, পলাশবাড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার তার ভাই আব্দুর রউফ, গোলাম মোস্তফা, শাহ আলম ও ভাগ্নে ফারুক মিয়া, মিজানুর রহমান ও গাওরা তালেব। 

তাদের বাড়ি পলাশবাড়ি উপজেলার রামকৃষপুর, সুইগ্রাম, জামালপুর ও পীরগঞ্জের গাংদুয়ার হলদিয়া গ্রামে। 

মামলার খালাস পাওয়া আসামিরা হলেন, রফিকুল, মুছা, আবু বক্কর, আব্দুর রহিম, শফিকুল ইসলাম, মালেক ও লুৎফর রহমান।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ আগস্ট পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে দণ্ডিত আসামিরা হাসান আলীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই আবুল কাশেম বাদী হয়ে ২৪ আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে ১৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পলাশবাড়ি থানা পুলিশ। চলতি বছরের ৩ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. ফারুক আহমেদ প্রিন্স। তিনি জানান, কৃষক হাসান আলী হত্যা মামলার ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ডসহ প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন। মামলার অপর ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় আদালতে ১৩ আসামি উপস্থিত ও দুই আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পলাতক দুই আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। 

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম